ছবি : সংগৃহিত
সারাদেশ
উলিপুর

৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের উলিপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ক্ষমতা দখলের ষড়যন্ত্র

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার।

আরও পড়ুন: ইভটিজিংয়ের শিকার ছাত্রীর আত্মহত্যা

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ। উপস্থিত ছিলেন, সাধারণ কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার এক হাজার ৫শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা