সারাদেশ

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছে।

এ ঘটনায় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২),রোকসানা খাতুন (৪০), রফিকুল ইসলাম (২০)।

আজ বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে।

এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা