ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন (২২) ও সাইমন (১৮) নামে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মৃত্যু ও শনাক্তে শীর্ষে রাশিয়া

মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্রীনগর বাজার সংলগ্ন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন ও বাবুর দিঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সাইমন। সাইমন ইয়াসিনদের দোকানের কর্মচারী ছিল।

আরও পড়ুন : বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, ইয়াসিন ও সাইমনের জিক্সার মোটরসাইকেলের সাথে অপর একটি এ্যাপাচি আরটিআর মোটরসাকেলের সংঘর্ষ হয়। এ্যাপাচি মোটরসাইকেলের আরোহী ছিল একই উপজেলার ফুলকুচি এলাকার রাতুল (২৫), ফারদিন (১৮) ও কয়কির্ত্তন এলাকার জয় (১৯)।

দুর্ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ইয়াসিনের মৃত্যু হয়। এ সময় সাইমনকে ঢাকায় রেফার্ড করা হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হঠাৎ দুর্ঘটনায় এই দুই তরুণ প্রাণ ঝরে যাওয়ায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, অপর মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানান শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা