সারাদেশ

মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সনাতনী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে বলেছেন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আর মানুষ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই পরম ধর্ম। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসাথে মিলে মিশে বসবাস করছি। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকার আছে বলেই সম্ভব হয়েছে। যেখানে নেই কোন বিভেদ, নেই কোন হাঙ্গামা। এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছে। এটাই আমাদের স্বার্থকতা যে সকল ধর্মের মানুষই আমরা যেকোন উৎসব ভাগাভাগি করে পালন করে থাকি।

আরও পড়ুন: বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রেই অনেক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। সেজন্যই আপনাদের সজাগ থাকতে হবে। আগামীতে শেখ হাসিনা সরকারকে ম্যান্ডেট দিয়ে আপনাদের ক্ষমতায় আনতে হবে। আর আমি যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি তাহলে এ এলাকায় আরো উন্নয়ন হবে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম-আমগ্রাম আকড়া বাড়িতে ৩২ প্রহরব্যাপী (৪দিন) নামযজ্ঞ অনুষ্ঠানে কথাগুলো বলেন আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য বিমান রায়, জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী নির্বাহী সদস্য আলী আকবর, পলাশ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, বোয়ালমারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ। এ সময় বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলাসহ দূরদূরান্ত থেকে আসা শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের আগমন ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা