সারাদেশ

হাতুড়িপেটা করে অটো ছিনতাই, আটক ১

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অটোরিকশা চালককে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো

সোমবার (১২ জুন) রাতে জেলার নলছিটি উপজেলার দপদপিয়ার কাঠেরঘরনামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আলামিন (৩৫)। সে বরিশাল সদরের কাউনিয়া এলাকার মো. মানিক ফরাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও অটোরিকশার ব্যাটারি চুরির অপরাধে মামলা রয়েছে। এসময় তার কাছ থেকে হাতুড়িসহ চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বাইডেন ও ন্যাটো প্রধানের বৈঠক বাতিল

স্থানীয়রা জানায়, সোমবার রাতে স্থানীয় সড়কের পাশে হঠাৎ একজন রক্তমাখা লোককে দেখে আমরা ছুটে যাই তখন তিনি বলেন, আমি একজন অটোরিকশাচালক আমার বাড়ি ঝালকাঠি সদরে। একজন আমাকে মেরে অটোরিকশা নিয়ে পালিয়েছে। এই কথা শুনে আমরা মটরসাইকেল নিয়ে ধাওয়া করে মূল সড়কের কাছাকাছি গিয়ে তাকে ধরতে সক্ষম হই। তারপর পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

আহত অটোচালক মিঠুন হাওলাদার জানান, সোমবার সন্ধ্যায় বরিশাল সদরের নথুল্লাবাদ থেকে একজন যাত্রী ৫’শত টাকা ভাড়ায় নলছিটির কাঠের ঘর নামক স্থানে আসেন। কাঠেরঘর থেকে কিছুটা ভিতরে আসতেই সে বলে আমার লোক আসতে আছে তুমি এখানেই দাড়াও। আমি তার কথামত অটোরিকশা সেখানে দাড় করিয়ে সড়কের পাশে প্রশাব করতে গেলে সেই ফাকে সে কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর আমি কিছুক্ষন অচেতন ছিলাম। আমার হুশ আসার পরে দেখি অটোরিকশা নেই তখন চিৎকার দিয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই।

আরও পড়ুন : দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু

সে আরও জানায়, তার বাড়ি ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামে পিতার নাম দুলাল হাওলাদার।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান জানান, গতকাল রাতে চালককে হাতুুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা