ছবি-সংগৃহীত
সারাদেশ

বাস ভাড়া বাড়ালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ

মঙ্গলবার (১৩ জুন) সকালে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।

একইসাথে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ছানুয়ার হোসেন ছানু বলেন, মুসলিমদের জন্য ঈদুল আজহা একটি বড় ধর্মীয় উৎসব। এই ঈদে রাজধানী থেকে নাড়ির টানে মানুষ বাড়ি আসে। শেরপুরের নিম্ন আয়ের মানুষ এখন রাজধানীতে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত। ধর্মীয় উৎসবগুলোতে তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে বাস কোচ মালিক সমিতি বদ্ধপরিকর। তাই কোনোভাবেই বাসভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ যদি বাসে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া দাবি করে, আমাদের কাউন্টারে অভিযোগ করলে আমরা জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

আরও পড়ুন: দেশে মানুষের গড় আয়ু বেড়েছে

বাস কোচ মালিক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশে সারাদেশেই একই নিয়ম বলবৎ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য উৎসব আরও আনন্দপূর্ণ করেছেন। তাই সবাই যাতে পরিবারের সঙ্গে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এজন্যই পরিবহনখাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা