ছবি-সংগৃহীত
সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মেঘনা রানী (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আটিয়াবাড়ী (মাস্টারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেঘনা রানী ডোমার উপজেলার খামার বামুনিয়া এলাকার শচীন চন্দ্র রায়ের মেয়ে। আটক নির্মল চন্দ্র (৪০) একই উপজেলার আটিয়াবাড়ী (মাস্টারপাড়া) এলাকার পুনেল চন্দ্র রায়ের ছেলে।

আরও পড়ুন : সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

পুলিশ জানায়, কয়েকদিন ধরে স্ত্রী মেঘনার সঙ্গে পারিবারিক কলহ চলছিল নির্মল চন্দ্রের। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঝগড়ার এক পর্যায়ে মেঘনা রানীকে শ্বাসরোধে হত্যা করেন নির্মল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর নির্মলকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : ১৬ বছর পর আসামি গ্রেফতার

ডোমার থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পর আটক ব্যক্তিতে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা