ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি : কুমিল্লায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : নৈশপ্রহরীকে কুপিয়ে খুন

সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে পিকআপ চালক মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভোতা মিয়ার ছেলে মো. ফয়সাল (২১)।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

ওসি জানান, রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে খোলা পিকআপ ভ্যান এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা ১৫ জন আহত হন। খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, কুমিল্লা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়।

তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক মোরশেদ এবং সৈকতকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

বাকীদের মধ্যে ৫ জনকে আইসিইউতে রাখা হলে তাদের মধ্যে সাকিব এবং ফয়সালকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। রাত ১১ টার দিকে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বাকী আহতদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের সাথে দেখা করে এসেছি। আহতদের উপজেলা প্রশাসনের তদারকিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা