হত্যাকাণ্ড
সারাদেশ

নৈশপ্রহরীকে কুপিয়ে খুন

জেলা প্রতিনিধি : নরসিংদীতে আব্দুল করিম (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

রোববার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতস আলী বাজারে এ হত্যাকাণ্ডের ঘটে।

নিহত আব্দুল করিম ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

আরও পড়ুন : শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ

১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিদ্দিক বলেন, করিম ও আসাদ নামে দুইজন নৈশপ্রহরী বাজার পাহারা দিতেন। গতকাল রাতেও তারা বাজারের দুই দিকে পাহারায় ছিলেন। পরে আসাদ আব্দুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে না পারায় করিমের পাহারা দেওয়ার স্থানে যান। পরে সেখানে তাকে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সালাম বলেন, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় কে বা কারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের হাতে, পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা