সারাদেশ

না ফেরার দেশে সাংবাদিক শাহজাহান ভুলু 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: পলাশবাড়ী পৌর শহরের সকলের পরিচিত মুখ সদা হাস্যজ্জল সাংবাদিক শাহজাহান ভুলু সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক শাহজাহান ভুলু পৌর শহরের হরিনমারী গ্রামের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় স্বজন’রা। দুপুর সাড়ে ৩ টার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক শাহজাহান ভুলু পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

মরহুমের নামাজে জানাযা সোমবার সকাল ৯টায় পলাশবাড়ীস্থ দক্ষিন বন্দর তেলের পাম্প সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত হবে৷ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায় ৷

তাঁর মৃত্যুতে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ৷

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা