ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রোববার (১১ জুন) দুপুরে উপজেলার স্বরুপপুর এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জামনগর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার তসলিম আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪৭)।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি (মাড়িয়া গ্রাম) বেড়াতে এসে নিজ বাড়িতে ফেরার পথে স্বরুপপুর অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

জামনগর ইউনিয়নের চেয়ারম্যান নয়েজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রেল কর্তৃপক্ষের কাছে গেটম্যান নিয়োগে জোর দাবি জানিয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ওসি শফিউল আযম খাঁন জানান, রেল পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা