ছবি-সংগৃহীত
সারাদেশ

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শিমুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

রোববার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল মিয়া জামালপুর জেলার সদর উপজেলার মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : তেল ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

ওসি বলেন, নিহত শিমুল মিয়া পেশায় রডমিস্ত্রি। সে বাউন্ডারি রোডের সাহেব আলী এলাকার নির্মাণাধীন ২০ তলা ভবনের ছাঁদে উঠে রডের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য শ্রমিকরা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : চুরি দেখে ফেলায় গলা কেটে হত্যা

ওসি আরও বলেন, নিহতের স্বজনরা এখনো কেউ থানায় যোগাযোগ করেনি। তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা