ফাইল ছবি
সারাদেশ

বহিরাগতদের বরিশাল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: আর একদিন পরেই ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বরিশালের নির্বাচনী এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন: নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়

শনিবার (১০ জুন) বেলা ১১টায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

নিষেধাজ্ঞার আলোকে আজ (১০ জুন) রাত ১২টার মধ্যে সকল বহিরাগতদের বরিশাল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধসহ ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতিপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়াও নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনার বলেন, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এ ছাড়াও দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে।১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রে চারজন ফোর্সের জায়গায় সাতজন ও আনসার সদস্য মিলিয়ে ১৮-১৯ জন আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। এছাড়া ১৫-২০ জন পুলিশ সদস্যকে মিলিয়ে পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স থাকবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৪ হাজার সদস্য এই নির্বাচনে দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন: তুরস্কের প্রথম নারী গভর্নর

প্রসঙ্গত, ১২ জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মেয়র প্রার্থী ৭জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন, এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার এবার ভোট প্রদান করবেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা