ছবি : সংগৃহিত
সারাদেশ
খাগড়াছড়ি

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে "মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত" এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখেই জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: পলাতক জিএমবি সদস্য গ্রেফতার

বুধবার (৭ জুন) খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সভাপতিত্ব করেন,অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অরিফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

আরও পড়ুন: ইসলামপুরে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সভায় বক্তরা, জেলার পুষ্টি চিত্র তুলে ধরে করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে এ পুষ্টি সপ্তাহ উপলক্ষে, পুষ্টিগত উন্নয়নে তিনটি এতিমখানা ও লিল্লাবোডিং এ পুষ্ঠিকর খাবার সরবরাহ করা,জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা , মা সমাবেশ এবং জেলা সদর হাসপাতালে বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিবর্গদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুন: জামালপুরে ছয় দফা দিবস পালিত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিব ত্রিপুরা, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক সহ সরকারি বেসরকারী সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা