সারাদেশ

জামালপুরে ছয় দফা দিবস পালিত

প্রতিনিধি প্রতিনিধি : জামালপুরে ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : সংলাপের কোনো বিকল্প নেই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে।

দিবসটি উপলক্ষে বুধবার (৭ জুন) সকাল ১১টায় জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন : সৌদিতে দূতাবাস চালু করল ইরান

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : অনিয়ম খতিয়ে দেখা হবে

এছাড়াও জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা তাঁতী লীগ, জেলা মৎসজীবী লীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত করা হবে বলে জানান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা