সারাদেশ

ঈশ্বরদীতে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে বাবা-ছেলে নিহত

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ঈশ্বরদীতে সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনার সিএনজি চালকসহ আর ৩ জন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: সংলাপের কোনো বিকল্প নেই

মঙ্গলবার (০৬ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুব আলম (৪০) ও৷ তার দেড় বছর বয়সী ছেলে সন্তান আব্দুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজা অনুষ্ঠান শেষ করে পাবনা স্কয়ারে কর্মরত রফিকুল তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পাবনা অভিমুখে যাচ্ছিলেন।

পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা তিনরাস্তার মোড় নামক রাস্তার বাঁকে স্থানে পৌঁছানো মাত্র বিপরীতগামী টাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ এসে নিহত দুইজনের লাশ উদ্ধার করে। সিএনজি চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন: ওয়ারীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

হাইওয়ে পুলিশের ওসি আরও জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে।

স্বজনদের কোন অভিযোগ না থাকায় বুধবার (০৭ জুন) সকালে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে ওসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা