গরম
সারাদেশ

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

আরও পড়ুন : সংলাপের কোনো বিকল্প নেই

বুধবার (৭ জুন) সকাল ৯টার দিকে জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়।

মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে ইমামতি করেন স্থানীয় জামেয়া মাদানিয়া মাদরাসার মুহ্তামিম মুফতি নুরুল ইসলাম।

আরও পড়ুন : সুদানে বোমা হামলায় নিহত ১০

নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইসতিসকার নামাজে ছমির মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী,মাদরাসার ছাত্র,শিক্ষক, সাধারণ মুসুল্লি সহ দুই শতাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করে।

মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে নোয়াখালীতে তাপদাহে পুড়ছে সকল শ্রেণি পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে নোয়াখালীল ৯টি উপজেলার মানুষ। বুধবার সকাল ৯টার দিকে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ শেষে ১২মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা সময় থেকে হালকা বাতাস বইতে শুরু করে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়তে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা