প্রতীকী ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে প্রাণ গেল কর্মচারির

শওকত জামান, জামালপুর: জামালপুর সদর উপজেলার নান্দিনায় যুবকের ছুরিকাঘাতে আহত শাওন (১৮) নামে এক দোকান কর্মচারি একদিন পর মারা গেছে।

রোববার (৪জুন) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়।

নিহত শাওন সদর উপজেলার নান্দিনা গ্রামের গোলাম মোস্তফা ওরফে মুক্তির ছেলে। সে নান্দিনা ময়নামতি মার্কেটে একটি গার্মেন্টেস এর দোকানে কর্মচারির কাজ করছিল।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে শাওন তার এক বন্ধুকে নিয়ে নান্দিনা নেকজাহান রোডে শাহীন স্কুলের সামনের সিঁড়িতে বসে মোবাইল চালাচ্ছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মুক্তার হোসেন বসুর ছেলে শহিদুল ইসলাম শহিদ (২৫) অতর্কিত হামলা চালিয়ে শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শাওনকে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় শাওন মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ কদর মেম্বার বলেন, গত ১০-১২দিন আগে শাওনের সাথে শহিদের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে আমরা গ্রাম্য শালিস বসিয়ে বিষয়টি মীমাংসা করে দেই। কিন্তু ওই ঝগড়ার জেরে আজ এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।

জামালপুর সদর থানার ওসির কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা