ছবি-সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি : নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমা আক্তার (৯) ও আরিফ হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

রোববার (৪ জুন) বেলা ১১টায় সদর উপজেলার চড়াইখোলা পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিমা আক্তার ওই এলাকার এন্তাজুল ইসলামের মেয়ে এবং নিহত আরিফ হোসেন একই এলাকার এনামুল হকের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিমা ও আরিফ তাদের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রচণ্ড তাপদাহে তাদের ঘরের বৈদ্যুতিক লাইনের তারে পেঁচানো টেপ খুলে যায়। তাদের ঘরের বেড়াগুলো টিনের হওয়ায় পেঁচানো টেপ খুলে গিয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। উঠানে খেলতে খেলতে এক সময় ওই‌ দুই শিশু গিয়ে ঘরের বেড়ায় স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ১

চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা