ছবি : সংগৃহিত
সারাদেশ
খাগড়াছড়ি

আ’লীগের উপর হামলার অভিযোগ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি'র পাল্টা পাল্টি মামলায় উভয় পক্ষের সাড়ে ৬ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

আরও পড়ুন : ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও ১১০ জনের নামসহ শতাধিক নেতাকর্মীকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান মামলার কথা স্বীকার করলেও আসামিদের জানাতে অস্বীকৃতি জানান।

এদিকে গতকাল রোববার (২৮ মে) দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জি্নাব সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : জাম পাড়তে গিয়ে প্রাণ গেলো

মামলায় খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনকে প্রধান করে ১০৩ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এছাড়াও মামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে হুকুমের আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট বেদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আমলী আদালত মামলাটি আমলে নিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন : উলিপুরে ফাঁসির দাবীতে মানববন্ধন

তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, এ ধরনের কোন নির্দেশনা পাইনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা