ছবি : সংগৃহিত
সারাদেশ

ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জাম পাড়তে গিয়ে প্রাণ গেলো

সোমবার (২৯ মে) সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের মধ্য নাউড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মগটুলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কলিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর বাজারের ঝাড়ুদার শাহেদ আলী'র দেড় বছরের কন্যা শিশু কুলসুম বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এসময় মাইজবাগ থেকে মধুপুরগামী যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে কুলসুমের উপর উল্টে পড়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত শিশু কুলসুমকে উদ্ধার করে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : উলিপুরে ফাঁসির দাবীতে মানববন্ধন

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ বলেন, ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আমি জরুরি একটি মিটিং এ ছিলাম। খবর পাওয়া মাত্রই স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

যেহেতু এটি একটি এক্সিডেন্ট এবং নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উভয় পক্ষের মাঝে সমঝোতা করে দেওয়া হয়েছে। দোয়া করি শিশুটিকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন।

আরও পড়ুন : মাদক বিক্রিতে বাধা, ২ জনকে পিটিয়ে আহত

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান এবিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা