প্রতীকী ছবি
সারাদেশ

জাম পাড়তে গিয়ে প্রাণ গেলো

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাম গাছ থেকে পড়ে নাসির (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাদক বিক্রিতে বাধা, ২ জনকে পিটিয়ে আহত

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিরের বাড়ি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম আকবার আলী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে জাম পাড়তে গাছে ওঠেন নাসির। জাম পাড়ার সময় ডাল ভেঙে ৩০ ফুট ওপরে থেকে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাজশাহীতে নেওয়ার পথে নাসির মারা যান।

আরও পড়ুন : হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

নিহতের ভাই আহম্মদ আলী ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা