ফাইল ছবি
সারাদেশ

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ২ জনের মুত্যু

সান নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন: বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রোববার (২৮ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গাছে বেঁধে দুই স্কুল ছাত্রকে নির্যাতন

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার ভবানীপুর এলাকার আব্দুস সাত্তার (৬২) ও একই উপজেলার কেতান্দি এলাকার আব্দুল জলিল (৬৫)।

স্থানীয়সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির শহীদনগর এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস এবং ট্রাক দুটোই উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় দুইজন আহত হলেও তারা গুরুতর কোনো আঘাত পাননি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা