সারাদেশ

ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডায় ছাদে ফুলগাছে পানি দিতে গিয়ে পড়ে মো তাসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকা-বেইজিং বৈঠক আজ

শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত তাসিনের মামা মির্জা সাঈদ জানান, তাসিন একটি অনলাইন ব্যাটারি ডেলিভারি কোম্পানিতে চাকরি করত। ছাদে ফুল গাছ লাগিয়েছে সে। আজ সকালে ছাদে ফুল গাছে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : জরুরিভিত্তিতে সংলাপ চান ইমরান

তিনি আরও জানান, বর্তমানে উত্তর বাড্ডার গুপি পাড়া ১৩৩/ এ বাসায় ভাড়া থাকত তাসিন। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায়। সে মো. বাবুল মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা