সারাদেশ

নারায়ণগঞ্জে সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকা-বেইজিং বৈঠক আজ

শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ক্যাপ রোমান (৩৬) বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকসহ পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১৫০ প্রাণহানি

এলাকাবাসী জানায়, পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক পক্ষের সঙ্গে মদনগঞ্জ সৈয়লবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান পক্ষের শত্রুতা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় রাতে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

বন্দর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা