ছবি-সংগৃহীত
সারাদেশ

নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

জেলা প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মেয়র পদে মনোনীত প্রার্থীরা।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

শুক্রবার (২৬ মে) সকাল ১০টার দিকে মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টি মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রূপণ (টেবিল ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।

রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন : প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

বরিশাল সিটি করপোরেশনের ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬ ভোট কেন্দ্র ৮৯৩টি ভোট কক্ষ থাকবে।

নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন ও কাউন্সিলর পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা