সারাদেশ

গাইবান্ধার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল।

আরও পড়ুন : ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাইবান্ধার সাতটি উপজেলার তথ্য যাচাই-বাছাই করে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বছরে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল শুকরিয়া আদায় বলেন, এ অর্জন সত্যিই গর্বের ও আনন্দের। এ অর্জন আমার কর্মকে আরও গতিশীল করবে। এ অর্জন আমার একার নয়, এ অর্জন সুন্দরগঞ্জবাসীর। এ সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন : যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে

এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়ে ছিলেন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০১৬ এ রংপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা