সারাদেশ

খাগড়াছড়ি বাজার প্রতি শুক্রবার বন্ধ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি বাজার বহু প্রতিক্ষার পর সাপ্তাহিক বন্ধ কার্যকর হচ্ছে, আনন্দিত বাজারের কর্মচারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুন : ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

শুক্রবার (২৬ মে) আজ থেকে ধারাবাহিক ভাবে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বন্ধ থাকবে খাগড়াছড়ি সদর বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান।

খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক চন্দ্র শেখর দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার ক্ষমতাবলে ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র এর নির্দেশে ক্রমে এবং স্থানীয় কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৬ মে ২০২৩ ইং শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি ও দোকান বন্ধ রাখা হলেও আওতামুক্ত থাকছে, খাবার হোটেল, রেস্টুরেন্ট, কাঁচা মালের দোকান, সেলুন, পার্লার, ঔষধের দোকানসহ সেবাধর্মী প্রতিষ্ঠান।

আরও পড়ুন : নগরমাতা পেল গাজীপুরবাসী

গেল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর স্বাগত জানিয়েছেন দোকান কর্মচারীরা।দোকানের এক কর্মচারী জানান, আমার বাড়ি অন্য উপজেলায়, দীর্ঘদিন দোকানে কাজ করছি, জেলা সদর থেকে আধা ঘন্টার দুরত্বে আমার বাড়ি হলেও কোন কোন মাসে একবারও বাড়ি যেতে পারি না। সপ্তাহের শুক্রবারও দোকানে ডিউটি করতে হয়। পৌরসভা ও ব্যবসায়ী সমিতি যে ঘোষণা দিয়েছে সেটি বাস্তবায়ন হলে আমাদের মত দোকানে কাজ করা কর্মচারীদের জন্য ভালো হবে। সপ্তাহে একটি দিন অন্তত পরিবার পরিজনের নিকট দেখা করার সু।

খাগড়াছড়ি বাজার কর্মচারী সমিতির সভাপতি মো. নাসির জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ সুনির্দিষ্ট ভাবে সপ্তাহে অন্তত দেড় দিন দোকান কর্মচারীদের জন্য ছুটির বিধান থাকলেও খাগড়াছড়িতে এটি দীর্ঘদিন কার্যকর ছিলো না। কর্মচারী ভাইদের দীর্ঘদিনের দাবি ছিল এই পদক্ষেপ বাস্তবায়নের।

আরও পড়ুন : নোয়াখালীতে আ.লীগ নেতা গুলিবিদ্ধ

অবশেষে এটি কার্যকরের ঘোষণা আসায় আমরা অনেক আনন্দিত। আমাদের অনেক ব্যবসায়ী দোকানদার ভাই এ পদক্ষেপ বাস্তবায়ন হওয়ায় স্বাগত জানিয়েছেন অনেকে আবার দ্বিমত পোষন করছেন। তবে আমরা কর্মচারী সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করনের প্রতি সর্বাত্মক আহ্বান জানাবো সকল ব্যবসায়ী ভাইদের প্রতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা