সারাদেশ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে স্বামী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেন মেয়ে এবং তার স্বামী হেলাল উদ্দিন উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।

আরও পড়ুন : নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

নিহত গৃহবধুর মা বেহুলা বেগম অভিযোগ করে জানান, ৭ বছর পৃর্বে আমার মেয়ে আকলিমার বিয়ে হয় হেলাল উদ্দিনের সাথে। বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার স্বামী নির্যাতন করে আসছে নানা অজুহাতে। ইতিমধ্যে তার একটি সন্তান হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়ীতে নিয়া যাই। ১১ দিন আগে আমার বাড়িতে গিয়ে তার স্বামী আমার মেয়েকে আর নির্যাতন করবেনা বলে শশুর বাড়িতে নিয়ে আসে। পরে আজ বৃহস্পতিবার সকালে আকলিমাকে মারধরের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। মেয়ের হত্যার বিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এছাড়াও স্বামী হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা