ছবি : সংগৃহিত
সারাদেশ
বোয়ালমারী

মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি দখলের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধার সন্তানের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার মেয়ের নাম মোছাঃ শামীমা আক্তার।

আরও পড়ুন : আমার মা বিপুল ভোটে জয়ী হবেন

তিনি উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামানের মেয়ে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদের সামনে অবস্থিত একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম নিবাসী আ. রাজ্জাক ও আক্কাস মোল্লা গং এর বিরুদ্ধে এ অভিযোগ আনেন শামীমা।

আরও পড়ুন : পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার

বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের জর্জ একাডেমির সামনের ১৫০/৮৪ নং কামারগ্রাম মৌজার বি, এস খতিয়ান ১৮৯, দাগ নং ৪০৪৩ এর তিন শতাংশ জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে শামীমা বলেন, 'গত ২০ মে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছি।

আরও পড়ুন : ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

বিবাদীগণ ১৪৪ ধারা অমান্য করে জমিতে পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আমরা বাধা দিতে গেলে বিবাদীগণ আমাদেরকে খুন জখমসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা