ছবি: সংগৃহীত
সারাদেশ

পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেট থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন : বিরোধীদলও মার্কিন ভিসা পাবে না...

বুধবার (২৪ মে) রাত পৌনে ১১ টার দিকে আন্তঃজেলা গাইটাল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিক কামরুল ইসলাম (৩৪) সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুরিরচর এলাকার আব্দুল হাসিমের ছেলে।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র থেকে জানা গেছে, বুধবার রাত ১১ টার দিকে খবর আসে কিশোরগঞ্জ শহরের আন্তঃজেলা গাইটাল বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে এক ব্যক্তি আটকে রয়েছে। বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকেরা পুলিশকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও পড়ুন : নির্বাচনে বাধা দিলে ভিসা নয়

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। সার্ভিসের সদস্যরা টয়লেটের দরজা কেটে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে মৃত ব্যক্তির পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। সেই সূত্রে তার পরিচয় জানা যায়।

কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, আমরা জানতে পারি এক ব্যক্তি বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে পড়ে আছেন। পরে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় জানা গেছে। সে আমাদের বাসস্ট্যান্ডেরই কোনো বাসের শ্রমিক।

আরও পড়ুন : গাজীপুর সিটির ভোটগ্রহণ শুরু

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। এসে মেশিন দিয়ে টয়লেটের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করি।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, টয়লেটের দরজা কেটে মরদেহ উদ্ধারের পর তার পকেটে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। সেখান থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম কামরুল ইসলাম।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছ...

এনআইডি কার্ডে পাওয়া পরিচয়ে তার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে। মরদেহ এখন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা