সারাদেশ

আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আরও পড়ুন : আগামী নির্বাচন অবাধ-গ্রহণযোগ্য হবে

বুধবার (২৪ মে) সন্ধ্যায় তার মালিকানাধীন বিলাসী কমিউনিটি সেন্টারে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় করেন।

তিনি ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। মুশা মিয়া বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান।

আরও পড়ুন : রাশিয়ায় হামলায় ৭০ বিদ্রোহী নিহত

মতবিনিময়কালে মনোনয়ন প্রত্যাশী মুশা মিয়া বলেন, 'বিগত ৩০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আছি। বিগত পাঁচটি নির্বাচনেই আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। বিগত সব কয়টি সংসদ নির্বাচনেই আমি নেতৃত্ব দিয়েছি। তিন উপজেলা ঘুরে কাজ করেছি, এজন্য তিন উপজেলার মানুষ আমার প্রিয়। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দল এবার আমাকে মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। স্থানীয় রাজনীতিবিদের কেউ এমপি হলে সাধারণ মানুষ আস্থার একটি জায়গা পাবে।'

এ সময় তিনি সাংবাদিকদের সামনে আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন : ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সজল, দপ্তর সম্পাদক এ কে এম জাফর বিশ্বাস, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর সিদ্দিকী, সহযোগী অধ্যাপক মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা