বিশেষ ক্ষমায় ২১ বছর পর কারামুক্ত আবু সাঈদ
সারাদেশ

বিশেষ ক্ষমায় ২১ বছর পর কারামুক্ত আবু সাঈদ

নিজস্ব প্রতিনিধি:

করোনাকালে সরকারের বিশেষ ক্ষমায় ২১ বছর সাজা ভোগের পর মুক্তি পেলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের আবু সাঈদ (৪৯)। একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছিল। রোববার (১৬ আগস্ট) দুপুরে তাকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জেলার শরিফুল ইসলাম এ তথ্য জানান। মুক্তি দেওয়ার জন্য সাঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বগুড়া জেলা কারাগারের সূত্র জানায়, আবু সাঈদ ১৯৯৯ সালে নওগাঁর বদলগাছিতে একটি হত্যা মামলায় গ্রেফতার হন। ২০০৩ সালে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলার রায়ে বিচারক তাকে মৃত্যুদণ্ড, সাঈদসহ দু’জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেন।

জেলার শরিফুল ইসলাম জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার বিশেষ ক্ষমায় দীর্ঘদিন জেলে থাকা ৩২৯ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বগুড়া কারাগার থেকে শুধু আবু সাঈদ মুক্তি পেয়েছেন। সাঈদ প্রথমে নওগাঁ কারাগারে ছিলেন। প্রায় ১০ বছর আগে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।

সাঈদকে নিতে তার ছোট বোন দুলালী আসেন। মুক্তি পাওয়ার পর সাঈদ বলেন, ‘মনে হচ্ছে নতুন জীবন পেলাম। জানি না কোন ভালো কাজের জন্য সরকার আমাকে মুক্তি দিলো। জেলখানার চার দেয়াল জীবনের সঙ্গী হয়েছিল। সরকারের বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে আবার বাড়ি ফিরতে পারছি। প্রায় ২১ বছর পর আবার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে। আবার পরিবার নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।’

এদিকে বাড়ি ফেরার সময় প্যারালিগ্যালদের আইআরএসওপি প্রকল্পের পক্ষ থেকে সাঈদকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্যাকেটে ২৫ কেজি নাজির শাইল চাল, পাঁচ কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পেঁয়াজ, তিন লিটার সয়াবিন তেল, দুই কেজি লবণ, দুই কেজি চিনি, ছয়টা কাপড় ধোঁয়ার গুড়া সাবান, ছয়টা গায়ে দেওয়ার সাবান ও পাঁচটি মাস্ক ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা