সারাদেশ

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভাটেরা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরা রাবার বাগানের ভেতরে ঘাঘরাছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কামাল উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রাবার বাগানের ঘাঘরাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। উত্তোলিত বালু ইসলামনগর সরকারি ঘরের পাশের পানির ট্যাংকির কাছে লুকিয়ে রাখা হয়েছিলো। সোমবার বিকেলে অভিযান চালিয়ে এসব স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বালু জব্দের পাশাপাশি অভিযুক্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

সুপার নাইন্টিতে সাকিব!

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসা...

কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগানের ছড়া থেকে অবৈধভ...

দীর্ঘ ১৭ বছর পর ফের ক্রিকেটের মক্কা লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

এক নজরে বাংলাদেশ দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর ...

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী প্রবীণ রাজনীতিবিদ...

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এখন বহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা