সারাদেশ

কাঞ্চনব্রিজ-বোঁচাগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক চার লেনে উন্নীতের দাবি এমপি পিনাকের

বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনব্রিজ থেকে বোঁচাগঞ্জ উপজেলা হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

গত সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি উত্থাপন করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সড়কটি চার লেনে উন্নীত করার বিষয়ে একটি নোটিশও প্রদান করেন।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চনব্রিজ থেকে ধুকুরঝাড়ী বাজার, মঙ্গলপুর বাজার ও মাধববাটি বাজার হয়ে বোঁচাগঞ্জ উপজেলা দিয়ে ঠাকুরগাঁও পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা প্রয়োজন।

এ প্রসঙ্গে তিনি দিনাজপুরের কৃষি ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দিনাজপুর উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান জেলা। এ জেলায় প্রচুর পরিমাণে ধান, গম, পাটসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। বিশেষ করে দিনাজপুরের লিচু দেশব্যাপী সুপরিচিত। এখানকার উৎপাদিত লিচু দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়।

লিচু মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ অঞ্চলে আসেন। লিচু কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। ফলে এ অঞ্চলের কৃষি ও ব্যবসা-বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

যোগাযোগব্যবস্থাকে এলাকার উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তবে তাঁর নির্বাচনী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নের প্রত্যাশা করে আসছেন।

এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, কৃষিপণ্য পরিবহন সহজ করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাঞ্চনব্রিজ থেকে বোঁচাগঞ্জ হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

কাঞ্চনব্রিজ-বোঁচাগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক চার লেনে উন্নীতের দাবি এমপি পিনাকের

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনব্রিজ থেকে বোঁচাগঞ্জ...

সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত...

আজ ৩৯তম শহীদ নূর হোসেন দিবস

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ৩৯তম শহীদ নূর হোসেন দিবস।...

হজ চুক্তি স্বাক্ষর : পাঁচ হাজার বেড়ে বাংলাদেশের কোটা ৮৩,৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা