চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে রাখালের মৃত্যু
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে রাখাল নিহত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে। নিহত গরুর রাখাল একই উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের মোড়লপাড়া মহল্লার কালু দালালের ছেলে সুমন আলী।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সমীর হোসেন জানান নিহত সুমনসহ আরও ১০ জনের একটি দল রোববার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যান। এসময় ভারতের দৌলতপুর ও সভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় গুলি করেন। গুলিতে আন্তর্জাতিক পিলার ৪-৫ পিলার সংলগ্ন হারুনের বাগানের সামনে সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সুমনের সহযোগীরা তার লাশ উদ্ধার করে গোপনে দাফন করে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে হতাহতের খবর পাইনি।

তবে তিনি সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা