সারাদেশ

রংপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রংপুর: গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের বালারঘাটে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাবুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উত্তর বালাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতরে অভিনব কায়দায় ১০০ বোতল ফেনসিডিল নিয়ে নিজ বাড়ি থেকে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়ার দিকে যাচ্ছিলেন ওই মাদক ব্যবসায়ী।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত ১০০ সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

খোলামেলা স্বীকারোক্তি জাহ্নবী কাপুরের

বলিউড অঙ্গনে তারকা সন্তানদের নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এর মধ্যে অভিনেত্রী...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ছাত্রদলের শোডাউন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, নৈরাজ্য ও লক...

বিশ্ব কুস্তিতে ইরানের জয়জয়কার!

কুস্তি জগতের আন্তর্জাতিক আঙিনায় আরও একবার নিজেদের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব প্রমা...

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধে...

নওগাঁয় মধ্যেরাতে রাতে আল বারাকার দুটি বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা