সারাদেশ

ফরিদপুরে বঙ্গবন্ধু স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফরিদপুরে স্মরণসভা করেছে সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদ।

রোববার (১৬ আগস্ট) বিকালে এই স্মরণসভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

সংসদের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোশার্রফ আলী।

সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান কাফি, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, যুবলীগের সাবেক নেতা আবুল বাতিন প্রমুখ। অতিথিরা ছাড়াও পুরস্কার ও খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল।

সভায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিকের পাশাপাশি তার ঘনিষ্ট সহচর সামসুদ্দিন মোল্যার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ও আন্দোলন-সংগ্রামে একসঙ্গে চলার নানা ঘটনাপ্রবাহ স্মৃতিচারণ করেন বক্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।

সামসুদ্দিন মোল্যা স্মৃতি সংসদ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা ও বৃক্ষরোপণও করেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

খোলামেলা স্বীকারোক্তি জাহ্নবী কাপুরের

বলিউড অঙ্গনে তারকা সন্তানদের নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এর মধ্যে অভিনেত্রী...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ছাত্রদলের শোডাউন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, নৈরাজ্য ও লক...

বিশ্ব কুস্তিতে ইরানের জয়জয়কার!

কুস্তি জগতের আন্তর্জাতিক আঙিনায় আরও একবার নিজেদের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব প্রমা...

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধে...

নওগাঁয় মধ্যেরাতে রাতে আল বারাকার দুটি বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা