সারাদেশ

জাতীয় শোক দিবসের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে রোববার (১৬ আগস্ট) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিভিন্ন গ্রুপে ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত বিষয়ের অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপসের মাধ্যমে অংশ নেয়।

জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে আসছে। শিশুদের পড়ালেখার পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা মেধা বিকাশ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে সহায়ক হবে।

জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান উল্লাহ শরিফী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা