বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরি নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং
সারাদেশ

বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরি নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরি ও তার মধ্য থেকে ৩৪টি জব্দসহ সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান তার কার্যালয়ে এই প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, ‘চুরির ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে চুরিতে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। যারা এ ঘটনার পেছনের মাস্টারমাইন্ড, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই পেছনের লোকগুলোকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনার তথ্য জানা যাবে।’

গ্রেপ্তারকৃতরা হলেন, বশেমুরবিপ্রবি’র লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফ, কুমিল্লার দুলাল মিয়া, ময়মনসিংহের হুমায়ুন কবির, গোপালগঞ্জের আ. রহমান সৌরভ শেখ, নাইম উদ্দিন ও হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন এবং মাদারীপুরের নাজমুল হাসান। তারা শনিবার (১৫ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রেস ব্রিফিংকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর নূরউদ্দিন আহমেদ গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা