বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার কৃষক পাবেন ১৪ ধরনের বীজ
সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার কৃষক পাবেন ১৪ ধরনের বীজ

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: বন্যার ক্ষয়ক্ষতি পূষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুর জেলার দেড় হাজার কৃষক প্রণোদনা হিসাবে ১৪ ধরনের শাক ও সবজি বীজ পাবেন।

কৃষি বিভাগ জানায়, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া ও সদর উপজেলার ক্ষতিগ্রস্ত এক হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ১২ লাখ টাকা মূল্যের ১৪ ধরনের বীজ প্রণোদনা পাবেন। প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্পমেয়াদি সবজি হিসেবে লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, পুঁইশাক, পালংশাক ও পাটশাকের বীজ এবং মধ্যমেয়াদি সবজি হিসেবে শসা, লাউ, মিষ্টিকুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। শিম বীজ স্বল্পকালীন ও অন্যান্য বীজ হাইব্রিড হবে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত একটি কৃষক পরিবার ৫০ গ্রাম লালশাক, ৫০ গ্রাম ডাঁটাশাক, ৫০ গ্রাম কলমিশাক, ১০০ গ্রাম মুলাশাক, ৫০ গ্রাম পুঁইশাক, ১০০ গ্রাম পালংশাক, ৫০ গ্রাম পাটশাক, ৩ গ্রাম শসা (হাইব্রিড), ৫ গ্রাম হাইব্রিড লাউ, ৫ গ্রাম হাইব্রিড মিষ্টিকুমড়া, ১০ গ্রাম হাইব্রিড করলা, ২ গ্রাম হাইব্রিড মরিচ, ১০ গ্রাম হাইব্রিড বরবটি এবং ৫০ গ্রাম শিমের বীজ পাবেন।

সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রণোদনা কর্মসূচির জন্য মনোনীত প্রত্যেক কৃষকের স্ট্যাম্প সাইজের ছবিযুক্ত কৃষক উপকরণ কার্ডের ভর্তুকি অংশে যথাযথভাবে উপকরণের পরিমাণ লিপিবদ্ধ ও মাস্টাররোল সংরক্ষণ করে উপকরণ বিতরণ করেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল আলম বলেন, ‘আমরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছি। জেলা প্রশাসক ও কৃষি বিভাগের কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা ও ইউনিয়ন কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং সম্পন্ন করে বীজ বিতরণ করা হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা