হাসপাতাল কোয়ার্টারে নারী চিকিৎসকের লাশ
সারাদেশ

হাসপাতাল কোয়ার্টারে নারী চিকিৎসকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতাল কোয়ার্টার থেকে সুলতানা পারভীন (৩৭) নামে এক গাইনি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে সুলতানা পারভীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ব্যক্তিজীবনে অবিবাহিত ডাক্তার সুলতানা পারভীন ৩২তম বিসিএসের মেডিকেলের গাইনি ডাক্তার ছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার আলাউদ্দিন আজাদ ও রহিমা আজাদের মেয়ে।

দীর্ঘদিন ধরে তারা ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদী আবাসিক এলাকায় (২৮/এ নং বাসা, রোড নং-৩) থাকেন। ২০১৮ সালের ১৬ আগস্ট মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে তিনি ওই কমপ্লেক্সের কোয়ার্টারে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তার মা গিয়ে সেখানে থাকতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক বলেন, আজ ডাক্তার সুলতানা পারভীন অফ ডিউটিতে ছিলেন। সারাদিন তার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। মেলান্দহ থানাকে বিষয়টি অবহিত করি। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে রুমে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ডাক্তার সুলতানা পারভীনের শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। এটা আত্মহত্যা কিনা, ময়নাতদন্তের পর জানা যাবে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, ডাক্তার পারভীন সুলতানার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দিয়েছি। মৃত্যুর কারণ ডাক্তারগণ বলতে পারবেন। ওসি রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার সীমা বিশ্বাস ঘটনার প্রাথমিক তদন্ত করছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা