‘বাতিঘরের’ বিরুদ্ধে মানহানির মামলা
সারাদেশ

‘বাতিঘরের’ বিরুদ্ধে মানহানির মামলা

নিজস্ব প্রতিনিধি:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগে বই বিপণী প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থা ‘বাতিঘরের’ বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমীনের আদালতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা রূপায়ণ কান্তি চৌধুরী মামলাটি দায়ের করেন।

রোববার (১৬ আগস্ট) এ বিষয়ে আদালতের আদেশ পেয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী প্রতীত বড়ুয়া।

তিনি বলেন, ‘বুধবার মামলা দায়েরের পর আদালত আজ মামলার আরজি গ্রহণ করেছেন। পিবিআইকে ৩০ দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ (৪৫) এবং লেখক সালেহ আহমেদ মুবিন (২৮)।

মামলার এজহারে উল্লেখ করা হয়, লেখক সালেহ আহমেদ মুবিন ‘লোশক’ নামে একটি বই লিখেছেন। এ বইয়ে বৌদ্ধ ধর্ম এবং এর প্রবর্তক ও প্রচারক গৌতম বুদ্ধের বিরুদ্ধে মানহানিকর বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

এছাড়া বইটিতে বৌদ্ধ ধর্মের ইতিহাস বিকৃত করা হয়েছে। আর ওই বইটি বিক্রির জন্য গত ১০ আগস্ট দীপংকর দাশ বাতিঘরের ফেসবুক পেইজে একটি ‘বিজ্ঞাপন’ প্রকাশ করেন। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি ও আচার-আচরণকারীদের অনুভূতিতে আঘাত লেগেছে এবং ১০ কোটি টাকার ‘মানসম্মানের ক্ষতি’ হয়েছে।

এ ঘটনায় বুধবার দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৪ ধারায় মামলার আরজি গ্রহণের জন্য রূপায়ণ কান্তি চৌধুরী আদালতে আবেদন করেন। আদালত আজ আরজি গ্রহণ করে পিবিআইকে মামলা তদন্তে নির্দেশ দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা