ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে সংঘর্ষে আহত ৫০

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ ও তিনটি টিয়ারশেল নিক্ষেপ করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

শনিবার (২০ মে) সকাল ১০টার দিকে শহরের কলেজ রোড থেকে সিঙ্গারা পয়েন্ট পর্যন্ত সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত জনসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কিন্তু কেন্দ্রীয় নেতারা সভাস্থলে উপস্থিত হওয়ার আগেই সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ থেকেই আওয়ামীলীগ এবং বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই সরকারের আয়ু আর বেশি দিন নেই, আমরা না চাইলেও এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দেবে। আজকে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। তাদের সমাবেশে আসতে দেওয়া হয়নি। বিভিন্ন উপজেলাতে বাধা দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, আজ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আসার পথে তাদের ওপর আতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের সাত থেকে আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করবেন ৩২৩ চরমপন্থী

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ সাজেদুল ইসলাম বলেন, সকাল থেকেই আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি টিয়ারশেল নিক্ষেপ করেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা