ছবি-সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু

শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় পাটগ্রাম পৌরশহরের চৌরঙ্গী মোড় কাঁচামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক রসুলগঞ্জের মৃত মনর উদদীনের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে পাটগ্রামের জনৈক মোতালেবের দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময় টিনের বেড়ায় শরীর লেগে শ্রমিক ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হন। বাজারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পাটগ্রাম কাঁচামাল ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ বলেন, ভুলবশত বিদ্যুতের তার ওই গোডাউনের ওপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা