ছবি-সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে আ’লীগ নেতাকে হত্যা

জেলা প্রতিনিধি : কুমিল্লার সদর উপজেলায় এনামুল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে অবৈধ চিনিসহ আটক ১

শুক্রবার (১৯ মে) জুমার নামাজের পর আদর্শ সদর উপজেলার আলেখাচর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত এনামুল উপজেলার আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে। তিনি দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়দের বরাত দিয়ে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, আলেখাচর গ্রামের কাজী জহিরুল ইসলাম সম্প্রতি ফেনসিডিল সেবনের সময় গোপনে ভিডিও ফুটেজ ধারণ করা হয়। পরে ওই ফুটেজ এনামুলের হাতে আসে। এ নিয়ে গত কয়েক দিন ধরে দুজনের মধ্য বিরোধ চলছে।

আরও পড়ুন : চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

এর জেরে শুক্রবার এনামুল আলেখাচর মধ্যমপাড়া জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হলে জহিরুল ইসলামের ভাই কাজী আমিনের ছেলে আমানুল (২৮) ও জাকির হোসেনের ছেলে সাঈদ (২২) তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে এনামুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিরল প্রজাতির তক্ষকসহ আটক ২

ফাঁড়ির ইনচার্জ আল মামুন আরও বলেন, ঘটনার পর থেকে কাজী জহিরসহ ঘাতকরা পলাতক আছেন। নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা