সারাদেশ

আগুনে পুড়ে ছাই ৫০ দোকান!

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এসময় ৫০ টি দোকান আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়।

আরও পড়ুন : মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের পাশ্ববর্তী জামতলী বাজারে একটি মার্কেটে ভোরে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন," ভোরে জামতলী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেলে দুটি ইউনিট গিয়ে দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।"

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা