ছবি-সংগৃহীত
সারাদেশ

বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে

জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু সংসদ নির্বাচন হবেই। কেউ ঠেকাতে পারবে না।

আরও পড়ুন : ভোগের রাজনীতি শিখিনি

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভোলা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদের বাসভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, বিএনপির বক্তব্যের সুযোগ পেলে আওয়ামী লীগের সমালোচনা করেন। অথচ তারা দেখে না আওয়ামী লীগের শাসন আমলে দেশের কত উন্নতি হয়েছে। বিএনপি সমলোচনা করছে আরও করবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন : নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

সভায় ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা