ছবি-সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, ৩ যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : ঝিনাইদহে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ‘মোখা’র তাণ্ডবে ৩ জনের মৃত্যু

সোমবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে বাদশা মিয়া (৩২), খাজুরা জোয়ারদার পাড়ার রুহুল আমিন (৩০) ও বড় খাজুরা গ্রামের মন্নু মিয়া (৩৭)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট সন্ধ্যায় বড় খাজুরা গ্রামের ৭ম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে বাবা-মাকে না পেয়ে পাশের জামতলা মোড়ে আসে। সেসময় বাদশা মিয়া ওই ছাত্রীর মুখে রুমাল দিয়ে আম বাগানে নিয়ে যান। পরে রুহুল আমিন ও মন্নু মিয়া সেখানে গিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করেন। এরপর রাত ১২টার দিকে তামান্না পার্কের সামনে তাকে রেখে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়।

আরও পড়ুন : মেডিকেলে চান্স না পেয়ে আত্মহত্যা

পরদিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ঝিনাইদহ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। মামলার শুনানি শেষে আদালত বাদশা মিয়া, রুহুল আমিন ও মন্নু মিয়াকে মৃত্যুদণ্ড দেন। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

মামলার আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ারদার বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আমরা আপিল করবো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা