সারাদেশ

অস্ত্রধারী গুটি শামীম গ্রেফতার

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : র‌্যাব- ফরিদপুর ক্যাম্পের হাতে রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ধৃত আসামী গুটি শামীম ওরফে মাস্তান শামীম গ্রেফতার হয়েছে। সোমবার সকালে ফরিদপুর র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।

আরও পড়ুন : জনগণের সেবা করাই বড় কাজ

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফট্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে গোয়েন্দা তৎপরতায় সোমবার ভোরে জানতে পারে রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ধৃত আসামী গুটি শামীম ওরফে মাস্তান শামীম (২০) তার নিজ বাড়িতে অস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুটি শামীম ওরফে মাস্তান শামীম এর হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুড়াল, দুইটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের ফলে এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং জনগণের মধ্যে থেকে সন্ত্রাসভীতি দূর হয়।

আরও পড়ুন : ‘মোখা’র তাণ্ডবে ৩ জনের মৃত্যু

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা